বিশ্ব পানি দিবস উপলক্ষে শিশু চিত্রাঙ্কন কর্মসূচি

বিশ্ব পানি দিবস ২০১৬ পালন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপার এর যৌথ উদ্যোগে মোহাম্মদপুরের বছিলায় ‘আমার নদী’ শীর্ষক এক শিশু চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করা হয়।  মঙ্গলবার সকাল ১১ টায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
 
শিশুদের এই চিত্রাঙ্কন কর্মসূচিতে বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা অংশগ্রহণ করে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেষা এই বিদ্যালয়ের শিশুরা তাদের বিদ্যালয় সংলগ্ন নদীর পাড়ে বসে তাদের চোখে নদীর চিত্র নানা রঙে ফুটিয়ে তোলে। উল্লেখ্য এই বিদ্যালয়ের প্রতিটি শিশুই বুড়িগঙ্গার তীরে বসবাস করে।  তাদের বেড়ে ওঠা ও বিকাশের সাথে বুড়িগঙ্গা নদী ও নদীর পানি অঙ্গাঅঙ্গী ভাবে জড়িয়ে আছে।
 
কর্মসূচিতে বাপা’র যুগ্মসম্পাদক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, ওয়াটার কিপারস বাংলাদেশের মানবেন্দ্র দেব, বুড়িগঙ্গা রিভারকিপারের এ এস এম রেজোয়ান, বছিলা পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জনাব মানিক বেপারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।