ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার মোহালিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে নিউজিল্যান্ড। অপরদিকে প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে জিতলেও দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে হেরে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান।