চীন ও ভারতের সেতু হতে পারে নেপাল: জিনপিং

সফররত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে চীনের সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতা চীন ও নেপালের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
 
তিনি আশাবাদ ব্যক্ত করেন নেপাল, চীন ও ভারতের অগ্রগতি থেকে লাভবান হবে। তিনি বলেন, নেপাল, চীন ও ভারতের মাঝে সেতু হতে পারে।
 
জিনপিং বলেন, চীন ও নেপাল দুই নিকট প্রতিবেশী যাদের বন্ধুত্ব স্থায়ী। তারা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ৫টি মূলনীতি অবলম্বন করেন। জিনপিং আশাবাদ ব্যক্ত করেন নেপাল চীনের ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের অংশীদার হবে।
 
কেপি শর্মা চীনকে নেপালের বড় বন্ধু হিসেবে অভিহিত করে ভূমিকম্পের পর দেশটির পুনর্গঠনে চীনের সহযোগিতার প্রশংসা করেন। সূত্র: সিনহুয়া