ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী, একটিতে আওয়ামী লীগ একটি এবং একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
স্থানীয় সূত্র মতে ১নং বুলাকিপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহফুজার রহমানা ওরফে লাবলু, ২নং পালশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবিরুল ইসলাম প্রধান, ৩নং সিঙড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. মান্নান এবং ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম তৌহিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।