খুলনার দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নের ৮টি ইউনিয়নেই বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থীরা ও একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ১ নম্বর পানখালী ইউনিয়নে শেখ আব্দুল কাদের (নৌকা), ২ নম্বর দাকোপ ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায় (নৌকা), ৩ নম্বর লাইডোব ইউনিয়নে স্বরজিৎ কুমার রায় (স্বতন্ত্র), ৪ নম্বর কৈলাশগঞ্জন ইউনিয়নে মিহির কুমার মণ্ডল (নৌকা), ৫ নম্বর ছুতারখালী ইউনিয়নে মাছুম আলী ফকির (নৌকা), ৬ নম্বর কামারখোলা ইউনিয়নে রঘুনাথ রায়, ৭ নম্বর তিলডাঙ্গা ইউনিয়নে রণজিৎ কুমার মণ্ডল (নৌকা), ৮ নম্বর বাজুয়া ইউনিয়নে রঘুনাথ রায় (নৌকা) ও ৯ নম্বর বানিশান্তা ইউনিয়নে সুদেব কুমার রায় (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩ নম্বর লাইডোব ইউনিয়নের লাইডোব এমএম সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট গণনার পর আওয়ামী লীগ প্রার্থী হেরে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ ৬ /৭ রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ১০/১৫ জন আহত হয় বলে জানা গেছে।