সেন্টমার্টিনে শেষ হলো ফানুস উৎসব

সন্ধ্যা রাতে হঠাৎ রঙিন সেন্টমার্টিনের আকাশ। প্রদীপের আলোয় দূর করল অন্ধকার। সন্ধ্যা নামতেই উড়তে থাকে সেন্টমার্টিনের রাতের আকাশে রং বে-রংয়ের আলোয় আলোকিত ফানুস।
 
গত ১৬ থেকে ২০ মার্চ ট্যুর ডটকম ডটবিডি এর আয়োজনে ছিল ফানুস উৎসব। তবে ১৮ মার্চ সন্ধ্যায় সেটি উদযাপন করা হয়। আয়োজনে ছিল ঘুড়ি উৎসব ও বিচ ক্লিন অনুষ্ঠানও। এছাড়া অতিথিদের জন্য ছিল বুফে ডিনার, সমুদ্র সৈকতে বার-বি-কিউসহ আরো অনেক আয়োজন।
 
ট্যুর ডটকম ডটবিডি এর সিইও লায়ন মোহাম্মদ ইমরান বলেন, ‘ট্যুর ডটকম ডটবিডি এর কাজ শুধু ভ্রমণকারীদের ভ্রমণই নিশ্চিত করা নয়। ভ্রমণের সঙ্গে বিনোদনের ব্যবস্থাও করা। যাতে ভ্রমণ আরো আকর্ষণীয় হয়। তাই এবারের আয়োজনে ছিল সেন্টমার্টিনে ফানুস উৎসবসহ আরো অনেক কিছু। সবার সহযোগিতায় সেগুলো খুব ভালভাবে পার হয়েছে।