হাতিয়ায় ইউপি নির্বাচনে বেসরকারিভাবে চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস), চরকিং ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মহি উদ্দিন আহমেদ (নৌকা), তমরদ্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ফররুখ আহমেদ (আনারস), সোনাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা), বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল (নৌকা), নিঝুমদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের মেহরাজ উদ্দিন (নৌকা), জাহাজমারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট মাসুম বিল্লাহ (আনারস) নির্বাচিত হয়েছেন।