বেলজিয়ামের প্রধানমন্ত্রী মিচেল ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলাকে ‘অন্ধ, উগ্র ও কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মিচেল জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, ‘আজ সকালে জাভেনটাস বিমান বন্দর ও মালবিক মেট্রো স্টেশনে দু’টি ‘অন্ধ, উগ্র ও কাপুরুষোচিত’ হামলা ঘটেছে। তিনি বলেন, হামলায় অনেকে হতাহত হয়েছে। অনেকের আঘাত মারাত্মক।
I strongly condemn these hateful attacks. Our thoughts go out to the victims and their families. We stand united against terrorism.
— Charles Michel (@CharlesMichel) March 22, 2016