মুস্তাফিজের প্রতিভা ইশ্বরের উপহার: আশিস নেহরা

মুস্তাফিজের বোলিং-প্রতিভাকে ঈশ্বরের উপহার বলে মন্তব্য করলেন ভারতীয় বোলার আশিস নেহরা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
 
তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য মুস্তাফিজ দারুণ ফর্মে আছে। তার স্লোয়ার বলগুলো ঈশ্বর প্রদত্ত। চমৎকার অ্যাকশন। টি-টোয়েন্টি এবং ওয়া​নডেতে তার সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
 
মুস্তাফিজের প্রশংসা করতে কার্পণ্য করেননি একটুও। প্রতিপক্ষের বোলার ভালো করলে সেটা উল্টো কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলার কথা। কিন্তু মুস্তাফিজকে নেহরার উচ্ছ্বাস বিস্ময়কর।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটিতে শতভাগ ফিট না হয়েই খেলতে নেমেছিলেন মুস্তাফিজ। তারপরও বলের তেজ এতটুকু কমেনি। নিয়েছেন দুটো উইকেট। বেঙ্গালুরুর মাঠে কাল এমন অনেকেই ছিলেন যারা মুস্তাফিজের বোলিং-জাদু আগে দেখেনি। মুগ্ধ হয়েছেন তারাও। সেই মুগ্ধ হওয়াদের দলে হয়তো নেহরাও ছিলেন। মুস্তাফিজের এই দারুণ প্রতিভাকে তিনি বললেন ‘গড গিফটেড’। অন্য যেকোনো বাঁ-হাতি পেসারদের চেয়ে বাংলাদেশ দলের এই তরুণকে আলাদা করেই রাখছেন তিনি।