ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাট জেলার ৭টি উপজেলার ৪১টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ৩৮টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এছাড়া জেলার দুটি উপজেলার সবকটিসহ ৩২টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
মোরেলগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচিতরা হচ্ছেন, দৈবজ্ঞহাটিতে আওয়ামী লীগ মনোনীত মো. শহিদুল ইসলাম ফকির, পুটিখালীতে মো. শাহ চান মিয়া শমীম, রামচন্দ্রপুরে এইচ এম মিজানুর রহমান বাবুল, বনগ্রামে রিপন কুমার দাস, বলইবুনিয়ায় মো. শাহজাহান আলী খান, বহরবুনিয়ায় টিএম রিপন, জিউধরায় মো. জাহাঙ্গীর আলম বাদশা, নিশানবাড়িয়ায় আ. রহিম হাওলাদার, বারইখালীতে মো. শফিকুর রহমান লাল, মোরেলগঞ্জ সদরে মো. মাহমুদ আলী হাওলাদার, খাউলিয়ায় আবুল খায়ের হাওলাদার এবং হোগলাপাশা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রেজাউল ইসলাম নান্না ও হোগলাবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আকরামুজ্জামান নির্বাচিত হয়েছেন।
শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ধানসাগর ইউনিয়নে মো. মাইনুল হোসেন টিপু, খোন্তাকাটায় মো. জাকির হোসেন খান, সাউথখালীতে মো. মোজাম্মেল হোসেন ও রায়েন্দা ইউনিয়নে মো. আসাদুজ্জামান মিলন।
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন গাজি, উজলকুর গাজি আকতারুজামান, বাইনতলা মো. আব্দুল্লাহ ফকির, রামপাল সদর এস এম জামিল হাসান, রাজনগর সরদার আব্দুল হান্নান, হুড়কা তপন কুমার গোলদার, পেড়ীখালী মো. রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া মো. নুরুল আমীন শেখ, ও বাঁশতলী ইউনিয়নে শেখ মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।
মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে নিখিল চন্দ্র রায়, চাঁদপাই মোল্লা মোঃ তারিকুল ইসলাম, মিঠাখালীতে মো. ইসরাফিল হাওলাদার, সুন্দরবনে শেখ কবির উদ্দিন ও চিলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ শরিফুল ইসলাম রাসেল নির্বাচিত হয়েছেন।
ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে স্বপন দাস, লখপুরে এস এম আবুল হোসেন, পিলজংঙ্গে খান শামীম জামান পলাশ, বাহিরদিয়ায় মো. রেজাউল করিম ফকির, নলধায় কাজী মো. মহসিন ও শুভদিয়া ইউনিয়নে মো. শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে পংকজ কান্তি অধিকারী, গোপালপুরে এস এম আবু বকর সিদ্দিক, রাঢ়ীপাড়া তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন। বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নে শেখ আক্তারুজ্জামান বাচ্চু নির্বাচিত হয়েছেন।
বিনাপ্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত ৩২ চেয়ারম্যানরা হচ্ছেন, বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউপিতে মনোয়ার হোসেন টগর, ডেমা ইউপিতে মো. মনি মল্লিক, যাত্রাপুর ইউপিতে এম এ মতিন, গোটাপাড়া ইউপিতে শেখ শমসের আলী, বিষ্ণুপুর ইউপিতে অ্যাড. শংকর চক্রবর্তী, বারুইপাড়া মোঃ ছরোয়ার হোসেন, যাত্রাপুর এমএ মতিন, রাখালগাছি শেখ আবু শামীম আসনু, খানপুর ফকির ফহম উদ্দিন। চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউপিতে সামিয়া রহমান বিউটি, হিজলায় কাজী আজমীর আলী, চরবানিয়রীতে অশোক কুমার বড়াল, বড়বাড়িয়ায় মো. মাসুদ সরদার, কলাতলায় শিকদার মতিয়ার রহমান, শিবপুরে অহিদুজ্জামান মোল্লা ও চিতলমারী সদরে মোঃ নিজাম উদ্দিন শেখ। মোল্লাহাট উপজেলার উদায়পুর ইউনিয়নে এস কে হায়দার মামুন, কুলিয়ায় বাবলু মোল্লা, কোদালিয়ায় সাইফুল ইসলাম ভূইয়া, আটজুড়িতে মো. মশিউর রহমান মিয়া, গাওয়ায় শেখ রেজাউল কবির ও চুনখোলায় মুন্সী তানজিল হোসেন। কচুয়া উপজেলার গজালিয়ায় এস এম নাসির উদ্দিন, ধোপাখালী মোঃ মকবুল হোসেন, কচুয়া সদরে শিকদার হাদিউজ্জামান ও বাধাল ইউনিয়নে নকীব ফয়সাল অহিদ। মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউপিতে আব্দুর রাজ্জাক মজুমদার, তেলিগাতিতে মোর্শেদা আক্তার, চিংড়াখালীতে আলী আক্কাস বুলু। এছাড়া ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউপিতে শিরিনা আক্তার কিসলু, মংলা উপজেলার সোনাইলতলা ইউপিতে নাজিনা বেগম নারজিনা ও রামপাল উপজেলার মলিকেরবেড় ইউপিতে তালুকদার নাজমুল কবির ঝিলাম ।