বটিয়াঘাটার ৭ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান

উপজেলার ৭ ইউনিয়নে  মঙ্গলবার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
 
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন - জলমা ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল গফুর মোল্যা (বিএনপি বিদ্রোহী), বটিয়াঘাটায় মনোরঞ্জন মন্ডল (আওয়ামী লীগ বিদ্রোহী), গঙ্গারামপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে হাদী উজ্জামান হাদী, সুরখালীতে আব্দুল হাদী সরদার (আওয়ামী লীগ বিদ্রোহী), ভান্ডারকোট ইউনিয়নে ইসমাইল হোসেন বাবু (আওয়ামী লীগ বিদোহী), বালিয়াডাঙ্গায়  গোলাম হাসান (বিএনপি বিদ্রোহী), আমীরপুর ইউনিয়নে মিজানুর রহমান মিলন গোলদার (আওয়ামী লীগ)।