কুষ্টিয়ার মিরপুরে আওয়ামীলীগ-৭, জাসদ-৩ ও আওয়ামীলীগ বিদ্রোহী-১ জন নির্বাচিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ১১টি ইউনিয়নে ১শ’ ১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৭ জন, জাসদের ৩ জন ও আওয়ামীলীগের বিদ্রোহী ১ জন প্রার্থী জয় লাভ করেছেন।
বহলবাড়ীয়া ইউনিয়ন : বহলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা (নৌকা) প্রতীকে ৭১৯৪ পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু (মশাল) প্রতীকে পেয়েছেন ৫৩৮৭ ভোট। এছাড়াও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম (ধানের শীষ) প্রতীকে ৩১৯৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী আব্বাস উদ্দিন (আনারস) প্রতীকে ৫১০ ভোট ও সুলতান সোহেন জামান (টেলিফোন) প্রতীকে ৭৮ ভোট পেয়েছেন।
তাললবাড়ীয়া ইউনিয়ন : তালবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (নৌকা) প্রতীকে ৪৮৮৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা জাসদের সদস্য আরিফুল ইসলাম (মশাল) প্রতীকে পেয়েছেন ৪০০১ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান মিঠু (আনারস) প্রতীকে ৩৪৭৮ ভোট, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান (ধানের শীষ) প্রতীকে ৬৪৯ ভোট পেয়েছেন।
বারুইপাড়া ইউনিয়নঃ বারুইপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জাসদের সহ-সভাপতি সাইদুর রহমান (মশাল) প্রতীকে ৬৬৬০ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত উপজেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুল হক (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৫৪২৫ ভোট। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ শফিকুল ইসলাম মন্টু (নৌকা) প্রতীকে ৫৪১১ ভোট,  ইসলামী আন্দোলনের মহম্মদ (হাতপাখা) প্রতীকে ৩৪২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন (আনারস) প্রতীকে ১৩২ ভোট পেয়েছেন।
ফুলবাড়ীয়া ইউনিয়নঃ ফুলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী আব্দুস সালাম (নৌকা) প্রতীকে ৬০৮৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খন্দকার টিপু সুলতান (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ২১০৭ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক (আনারস) প্রতীকে ৬৬৯ ভোট পেয়েছেন, উপজেলা জাসদের সদস্য মিজানুর রহমান (মশাল) প্রতীকে ২১৮ ভোট।
আমলা ইউনিয়নঃ আমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা (নৌকা) প্রতীকে ১২ হাজার ৪শ’ ৬৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম (আনারস) প্রতীকে ২ হাজার ৫০ ভোট পেয়েছেন। এ ছাড়াও জাসদের গুলজার হোসেন (মশাল) প্রতীকে ১ হাজার ২শ’ ভোট, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন আলী (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৫শ’ ২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সেন্টু (অটোরিক্সা) প্রতীকে ৩০ ভোট পেয়েছেন।
সদরপুর ইউনিয়নঃ সদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হক (নৌকা) প্রতীকে ৮৭৪৭ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারেফ হোসেন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩৮২৫ ভোট। এছাড়াও উপজেলা জাসদের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান (মশাল) প্রতীকে ২৮৭৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের জমির উদ্দিন (হাতপাখা) প্রতীকে ১৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী রমজান আলী (আনারস) প্রতীকে ১১১০ ভোট, ইউনিয়ন জামায়াতের কর্মী আব্দুর রহিম (মোটর সাইকেল) প্রতীকে ০০ ভোট পেয়েছেন।
ছাতিয়ান ইউনিয়নঃ ছাতিয়ান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বিশ্বাস (নৌকা) প্রতীকে ৬৭০২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাসদের আব্দুল জলিল রতন বিশ্বাস (মশাল) প্রতীকে ৫৯৭২ ভোট পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারী জোমারত আলী (আনারস) প্রতীকে ২০৮৯ ভোট এবং উপজেলা কৃষক দলের সভাপতি আনছার আলী (ধানের শীষ) প্রতীকে ১৮০৩ ভোট পেয়েছেন।
পোড়াদহ ইউনিয়নঃ পোড়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ফারুকুজ্জামান জন (আনারস) প্রতীকে ১০২৯৯ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস (নৌকা) প্রতীকে পেয়েছেন ৯৪২০ ভোট। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মেহেদী হাসান পলাশ (ধানের শীষ) প্রতীকে ৩৪৫৮ ভোট পেয়েছেন।
কুর্শা ইউনিয়নঃ কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জাসদের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ওমর আলী (মশাল) প্রতীকে ৪৬৭৯ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩২৬৩ ভোট। এছাড়াও  স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম (মোটরসাইকেল) প্রতীকে ৩১৯৬ ভোট, বিএনপির আলামিন (ধানের শীষ) প্রতীকে ১৪৫৯ ভোট, ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদের সদস্য আব্দুর রাজ্জাক (আনারস) প্রতীকে ১৩০৩ ভোট পেয়েছেন।
মালিহাদ ইউনিয়নঃ মালিহাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (নৌকা) প্রতীকে ৫০৬৫ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল হামিদ  (মোটরসাইকেল) প্রতীকে ৪৬৩৩ ভোট পেয়েছেন। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি নূর-এ-আল আমীন বুলবুল (ধানের শীষ) প্রতীকে ০০ ভোট, উপজেলা জাসদের সহ-সভাপতি বদর উদ্দিন (মশাল) প্রতীকে ০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতে আমীর হেলাল উদ্দিন (আনারস) প্রতীকে ০০ ভোট পেয়েছেন।
আমবাড়ীয়া ইউনিয়নঃ আমবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জাসদের সহ-সভাপতি মশিউর রহমান মিলন (মশাল) প্রতীকে ৩২৩২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী টুটুল (নৌকা) প্রতীকে পেয়েছেন ২৬৪৯ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী জাসদের বিদ্রোহী মোসারফ হোসেন (মোটরসাইকেল) প্রতীকে ২৫৭৬ ভোট, হাসান (অটোরিক্সা) প্রতীকে ১৪৬৫ ভোট, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান (ধানের শীষ) প্রতিকে ৭৯৫ ভোট পেয়েছেন।
 
ব্যালট ছিতাইয়ের চেষ্টা, গুলিবিদ্ধ-১০
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে ভোট গণনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্য¶দর্শীরা জানান, তেঘরিয়া আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনার সময় আওয়ামীলীগ প্রার্থী আনোয়ারুজ্জামান বিশ্বাসের সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুকুজ্জামান জন (আনারস প্রতীক)’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশও গুলি ছোড়ে। এসময় ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন আহত হয়েছে।
গুলিবিদ্ধ আক্কাস আলী (৩৫), আশরাফ (৪৯), আক্তার (৪৫), লালন (২৭), সাইদুল (৩৭), রাসেল (১৮), আব্দুস সালাম (৪১), সেলিম (২৮) ও আহত রশিদ (৩০), আরিফ (১২) কে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, ব্যালট বাক্স রক্ষায় ও দুই পক্ষের সংঘর্ষ এড়াতে তাৎক্ষনিকভাবে উপস্থিত পুলিশও সর্ট গানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। তবে কাদের গুলিতে এরা আহত হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
উল্লেখ্য, এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জানান উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ।
অপরদিকে বহলবাড়ীয়া ভোটকেন্দ্রে ভোটগণনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও জাসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ১৫জন আহত হয়েছে বলে জানা গেছে।