গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেলো মিডিয়াকম

বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেলো। বাংলাদেশ মালিকানাধীন সংস্থা হিসেবে মিডিয়াকম এই বিরল সম্মানে ভূষিত হলো, যার চারটি সূচক রয়েছে যথা ডিসপ্লে, সার্চ, ভিডিও এবং অ্যানালাইটিক্স।
 
গুগল পার্টনারশিপ হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, ডিজিটাল পেশাজীবি কিংবা অনলাইন কনসালট্যান্টদের জন্য গুগলের একটি বিশেষ কর্মসূচী। এই পার্টনারশিপ অর্জনের ফলে মিডিয়াকম গুগলের প্রশিক্ষণ এবং গবেষণায় সরাসরি অংশ গ্রহণের সুযোগ পাবে।
 
ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ‘গুগল পার্টনারশিপ’ একটি গভীর অর্থ বহন করে। অনলাইন মার্কেটিং এজেন্সি হিসেবে যারা গুগলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, তারাই এই স্বীকৃতি লাভ করেন।