ভাঙ্গায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বুধবার সকালে পৌর সদরের নওপাড়া গ্রামে সংঘর্ষ চলাকালে ২০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আহতরা হলো মির্জা হাবিব(৩৫), তারুন ফকির(৪০), রনি মির্জা(২৫), মিন্টু মির্জা(৬০), বাকী মির্জা(৬৫), শেখ আবুল হোসেন(৩৫), আরমান শেখ(১৮) ও মনি মির্জা(৫০)। সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
পুলিশ জানায়, ২০ মার্চ নির্বাচনে পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শিপু মির্জা ও অপর কাউন্সিলর প্রার্থী ইমদাদুল হক বাচ্চু লোকজনের সাথে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয়। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ মোতায়েন করে। বুধবার সকালে উক্ত ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।