বেলজিয়ামে আত্মঘাতী হামলাকারীরা সহোদর!

বেলজিয়ামে বিমানবন্দরে হামলাকারী দুই আত্মঘাতী হামলাকারীর নাম প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। হামলাকারী দুইজন হচ্ছে খালিদ ও ব্রাহিম এল বাকরাওই, দুই হামলাকারীই সহোদর।
 
বিমানবন্দরে এই দুইজন আত্মঘাতী হামলা চালিয়ে ছিলেন। সেখানে তাদের সঙ্গে আরো একজন ছিলেন যাকে এখনো খুঁজছে বেলজিয়াম কর্তৃপক্ষ। বেলজিয়ামে মঙ্গলবারের বিমান বন্দর ও মেট্রো স্টেশনে হামলায় ৩৪ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ২৫০ জন। জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে। বেলজিয়াম এই হামলার পরে তিন দিনের শোক পালন করছে। বিবিসি।