নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলীকে তথ্য কমিশনের সমন

 
তথ্য অধিকার আইনে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছে তথ্য চেয়ে না পাওয়ায় আবেদনকারীর অভিযোগের প্রেক্ষিতে তথ্য কমিশন নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলীকে তথ্য কমিশনের শুনানীতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে।
 
জানা যায়, সাংবাদিক এ এস এম আলমগীর তথ্য অধিকার আইনে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী আ. কুদ্দুসের কাছে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থ বছরে এলজিইডির মাধ্যমে নবাবগঞ্জ উপজেলায় বাস্তাবায়িত কাজের তথ্য চেয়ে গত বছর ২১ জুলাই আবেদন করেন। আইন অনুযায়ী ২০ কার্য দিবসের মধ্যে তথ্য দেওয়ার বধ্য বাধকতা থাকলেও বিভিন্ন অযুহাতে তথ্য দিতে টালবাহান শুরু করেন।
 
ঘটনায় গত বছর ১ অক্টোবর সাংবাদিক নির্বাহী প্রকৌশলীর কাছে আপিল আবেদন করেন। আপিল কর্তৃপক্ষ দিনাজপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান দ্রুত তথ্য দিতে নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলীর নির্দেশ পেয়ে আবারো উপজেলা প্রকৌশলীর তথ্য দিতে টালবাহানাসহ প্রতারনার আশ্রয় নেন।
 
এ ঘটনায় সাংবাদিক আলমগীর চলতি বছর ২৪শে জানুয়ারী তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। আলমগীরের অভিযোগের প্রেক্ষিতে তথ্য কমিশন আগামী ২৪ মার্চ নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী আ. কুদ্দুসকে তথ্য কমিশনে হাজির হওয়ার জন্য সমন জারী করেন।