একজন আসামিকে হাজির না করায়

নাটোরে সিরিজ বোমা হামলা মামলার রায় পিছিয়ে ২৮ মার্চ

 
নাটোরে সিরিজ বোমা হামলা মামলার একজন আসামিকে হাজির না করায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৮ মার্চ করা হল। দু'পক্ষের দীর্ঘ শুনানী শেষে গত সাত ফেব্রুয়ারি নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় ২৩ মার্চ প্রদানের তারিখ ঘোষণার দিয়েছিলেন।
 
আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি সাতক্ষীরা জেলার ইটাগাছা ইউনিয়নের আব্দুর রহমান মাস্টারের ছেলে মো. শফিউল্লাহ তারেককে সাতক্ষীরা আদালত একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিলে সে এখন ঢাকায় কনডেম সেল থেকে নাটোরে হাজির না করায় আদালত দিন পরিবর্তন করে নতুন তারিখ ধার্য্য করলেন। এদিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলায় আটক অন্য ছয় জেএমবি সদস্য মো. আব্দুর রশিদ, সিহাব উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. হাফিজুর রহমান, শহিদুল ও আব্দুল মতিনকে নাটোর জেলা কারাগার থেকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
 
মামলা দায়েরের পর আদালত দীর্ঘ প্রায় ১১ বছরে মোট ৪২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সোমবার দু'পক্ষের অধিকতর যুক্তিতর্কের পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় আগামী ২৩ মার্চ এই সিরিজ বোমা হামলা মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। আসামিগণ এর আগে  নিজেদের নির্দোষ বলে দাবি করে। পরে তাদের আবারো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়। গত ২০০৫ সালের ১৭ আগষ্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা দেশের অন্যান্য জেলার মতো একযোগে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয় ও কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড সহ মোট আট জায়গায় সিরিজ বোমা হামলা চালায়।