জাপানে পানিতে ডুবে জেব্রার মৃত্যু

 
জাপানের এক অশ্বারোহন ক্লাব থেকে পালিয়ে লেকে পড়ে যায় একটি জেব্রা। শেষ পর্যন্ত উদ্ধারকারী দল এসে জেব্রাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। দীর্ঘ সময় পানিতে থেকে মারা যায় জেব্রাটি।
 
বিবিসি তার প্রতিবেদনে জানায়, পুলিশ এবং পশুচিকিৎসকের একটি দল ছুটে যাওয়া জেব্রাটিতে ধরার জন্য টোকি শহরের গালফ মাঠে কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া করে। এক পর্যায়ে প্রাণীটিকে ধরতে চেতনানাশক ইঞ্জেকশন ছোঁড়ার পর এটি লেকে গিয়ে পড়ে এবং সেখান থেকে তোলার পর জেব্রাটিকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীটি লেকে পড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই উদ্ধার করা হলেও তার হৃদপিণ্ড বন্ধ হয়ে যায়।
 
IMG0
দুইবছর বয়সী পুরুষ জেব্রাটি অশ্বারোহন ক্লাবটি থেকে মঙ্গলবার সন্ধ্যায় পালিয়ে যায়। এরপর তাকে মহাসড়কে দেখা যায় বলে জাপান পুলিশের কাছে রিপোর্ট করে স্থানীয়রা। এরপর টোকি আন্তর্জাতিক গলফ কোর্সে জেব্রাটি রয়েছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ ও পশুচিকিৎসকেরা সমন্বিত একটি প্রাণীটিকে ধরার চেষ্টা করেছিল। বিবিসি।