ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৮২ শতাংশ

 
প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৮২ শতাংশ। আজ বুধবার বিকেলে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপের ৭১২টি ইউপির মধ্যে এ পর্যন্ত ৫০২টির ফলাফল পাওয়া গেছে।
 
তিনি আরো বলেন, সাতক্ষিরার ৫টি উপজেলার ১৩টি কেন্দ্রে ভোট শুরুর আগের রাতে ব্যালটে সিল মারা হয়। এ ঘটনায় ঐ জেলার ১১টি কেন্দ্রের সব পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। আর এ পর্যন্ত ৬৫টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। সব কেন্দ্রে মামলা করা হবে বলেও জানান তিনি।