ফুলবাড়িতে জুয়াখেলার অপরাধে ১১ জনের জরিমানা

দিনাজপুরের ফুলবাড়িতে জুয়াখেলার অপরাধে বুধবার ১১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহেতেশাম রেজা।
 
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পৌর এলাকার চাঁদপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে বাবুল ইসলাম (৪০), মৃত সফি উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২), মৃত বয়ান উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৫৬), মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (৩৮), উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সফিউল ইসলাম (৪৫), তসলিম উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৪০), ইব্রাহীম উদ্দিনের ছেলে তাহেরুল ইসলাম (৪৫), উপজেলার ভেটাই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মো. বাবুল (৩৫), মৃত বহর উদ্দিনের ছেলে আইয়ুব আলী (৬০), ভিমলপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৫২) ও আলাদিপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নূর ইসলাম (৩৬)।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়াখেলার সময় তাদের আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহেতেশাম রেজার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।