ইউরোপে বিলুপ্তির পথে অ্যাশ গাছ

ইউরোপ থেকে বিলুপ্ত হওয়ার পথে অ্যাশ গাছ। এই প্রজাতির গাছের ওপর চালানো ব্যপকভিত্তিক জরিপ থেকে দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে হয়ত এই গাছটি আর ইউরোপে দেখা যাবে না।
 
ছত্রাকজনিত এক ধরনের রোগে আক্রান্ত হয়ে মরতে বসেছে ইউরোপের অ্যাশ গাছগুলো। সেইসঙ্গে এমারাল্ড অ্যাশ বোরার নামের একধরনের বিটল পোকার আক্রমণ দ্রুত অ্যাশ গাছ হারিয়ে যাওয়ায় ইন্ধন যোগাচ্ছে।
 
ইউরোপ থেকে অ্যাশ গাছ হারিয়ে গেলে সেখানকার গাছগাছালির পরিচিত দৃশ্যগুলো চিরতরে বদলে যাবে। এর আগে আশির দশকে ডাচ এলম রোগের আক্রমণে ইউরোপ থেকে এলম গাছ হারিয়ে গিয়েছিল। সূত্র: বিবিসি