দেশে ফিরলেন সানি

আইসিসির নিষেধাজ্ঞার কারণে ভারতের মাটিতে চলমান ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আসর শেষ না করেই দেশে ফিরলেন আরাফাত সানি। বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
 
টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট তুলে ভালোই করছিলেন সানি। কিন্তু এর আগে নেদারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে অবৈধ বোলিংয়ের অভিযোগ ওঠে সানির বিরুদ্ধে। ল্যাবে বোলিং পরীক্ষা দিয়েই নামেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এলট। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাঞ্জার খড়গ নেমে আসে সানির ওপর।
 
তাই হতাশা নিয়ে ফিরে আসতে হলো দেশে।