চীনের পূর্বাঞ্চলে টিকা কেলেঙ্কারিতে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্যটি জানা যায়। গত মাসে সাংডং এ অবৈধ টিকা কেনা ও বেচার দায়ে এক মা ও মেয়েকে গ্রেফতার করার পর পরই এই ঘটনাটি ঘটে।
সেখানে ৮৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টিকা সঠিকভাবে ফ্রিজে রাখা হয়নি বা পরিবাহিত হয়নি।
চীনে অবৈধ টিকার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে ২০১১ সাল থেকে এর বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হয়। পাইকারি ক্রেতা ও বিক্রেতারা চেক অর্ডারের মাধ্যমে অবৈধ টিকা ক্রয়-বিক্রয় করেন।
সিনহুয়া সংবাদ সংস্থার মতে, লাইসেন্সকৃত ও লাইসেন্সবিহীন উভয় প্রকার উত্স থেকে টিকাগুলো কেনা হয়। তারপর এগুলো অবৈধ প্রতিনিধি ও বৈধ ‘স্থানীয় রোগ প্রতিরোধ কেন্দ্রে’ চড়া দামে বিক্রি করা হয়। ২০টি প্রদেশে একশর বেশি লোক এই চক্রটির সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ গত বছরের এপ্রিল মাস থেকে জানলেও বিষয়টি তারা জনসম্মুখে আনে গত শুক্রবার। জনগণকে সচেতন করার এই বিলম্ব চীনের জনগণকে ক্ষুব্ধ করে তোলে। যারা ওষুধগুলো সরবরাহ করে তাদেরকে আগামী শুক্রবারের মধ্যে চিহ্নিত করার আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনা অফিস এর মতে, টিকার ব্যাপারে সঠিকভাবে হস্তক্ষেপ করা উচিত অন্যথায় এগুলো আরো অকার্যকর হয়ে পড়বে। অন্যায়ভাবে সংরক্ষিত অথবা মেয়াদোত্তীর্ণ টিকা যদিও খুব কম বিষাক্ত প্রতিক্রিয়া ছড়ায়, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এগুলো নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। সূত্র: বিবিসি