ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। দলে নেই আগের ম্যাচে খেলা সাকলাইন সজীব।