সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগানোর অভিযোগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিচার শুরু হয়েছে। এ অভিযোগে বুধবার তাকে আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।
খবরে বলা হয়, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে ওই কিশোরী সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছে হাজার হাজার ডলার প্রেরণ করেছে।
গত মঙ্গলবার আইএসকে সহায়তাকারী তার অপর এক পুরুষ সঙ্গীকে গ্রেফতার করা হয়। অভিযোগে বলা হয়, ওই একই দিন সিরিয়ায় কিভাবে টাকা যায় তা নিয়ে আলোচনার জন্য সে তার পুরুষ সঙ্গীর সঙ্গে সিডনির একটি পার্কে মিলিত হন। এর আগেও তারা আইএস জঙ্গিদের জন্য টাকা পাঠায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি