আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনতেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস বাঙালির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস। দেশে আওয়ামী লীগ ক্ষমতায় এলে গরীবের মুখে হাসি ফোটে। উন্নয়নের পথে দেশ বদলে গেছে। শতবর্ষ ধরে খাদ্য ঘাটতির দেশ আজ আর নেই।
বুধবার বিকালে কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ এ কথা বলেন।
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, দেশ বদলে গেছে, দেশের মানুষ উন্নয়নের মাঝে বদলে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়া বদলে যাননি। বেগম খালেদা জিয়া বলেন- দেশের মানুষ ভাল নেই। সাত বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে অঙ্গীকার করেছিলেন। দেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আজ দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি মানুষের হাতে মোবাইল ফোন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, চাকমারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক নূরুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামশুল আলম, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, উপজেলা সেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা জাতীয় শ্রমীকলীগ সভাপতি নুরুল কবির হেলাল, যুবলীগ নেতা আনচারুল আলম প্রমুখ।
সভামঞ্চে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী ওলামালীগ সভাপতি নুরুল আজিমের পবিত্র কোরআন তেলওয়াতে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন, খুনিয়াপালং ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মাবুদ, ঈদগড় ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস ছালাম কালু, চাকমারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইউনুস ভুট্টো, আওয়ামী লীগ নেতা নুরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা রজত বড়ুয়া রিকু, মো. হেলাল উদ্দিন, ইউপি সদস্য আফসানা জেসমিন পপি, আওয়ামী লীগ নেতা কামাল সামসুদ্দিন প্রিন্স, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবছার কামাল সিকদার, জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বক্ত বাবুল, রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুল করিম, সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাক আহমদ, উপজেলা সৈনিকলীগ সভাপতি মো. ইউনুচ খান, জেলা মৎস্যজীবিলীগ নেতা আনছারুল হক ভুট্টো, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, নুরু হোসেন, মো. আরিফ খান জয় প্রমুখ।