তামিমের পর সাব্বিরও স্টাম্পিংয়ের শিকার

তামিম ইকবালের পর স্টাম্পিংয়ের শিকার হলেন সাব্বির রহমান।সুরেশ রায়নার বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৬ রান করেন তিনি। এর আগে একইভাবে আউট হন ওপেনার তামিম ইকবাল।ইনিংসের ৮ম ওভারে জাদেজার বলে স্টাম্পিং হওয়ার আগে পাঁচটি বাউন্ডারিতে ৩২ বলে ৩৫ রান করেন তামিম।

এর আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'র ছয় ওভারে ৪৫ রান করেছে বাংলাদেশ। তামিমের ৩২ রানের উপর ভর করে এই সংগ্রহ করে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ব্যক্তিগত এক রানেই প্যাভিলিয়নে ফিরে গেলেন ওপেনার মোহাম্মদ মিঠুন। অশ্বিনের বলে লংঅনে ছক্কা মারতে গিয়ে হার্ডিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন তিনি।