সিরিয়ার সরকারি বাহিনী ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত প্রাচীন শহর পালমিরার প্রান্তে এসে পৌঁছেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পাওয়া এই শহরের সংলগ্ন পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি ও সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী।
গত মে মাসে আইএস প্রাচীন শহর পালমিরা ও এর সঙ্গে সংযুক্ত প্রাচীন শহরের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেয়ার পরে এই ঐতিহ্যবাহী শহরের ২ হাজার বছর পুরোনো একটি মন্দির, আর্চ ও শেষকৃত্য-স্থান ধ্বংস করে। জঙ্গি সংগঠনটির এই কাণ্ডে বিশ্বজুড়ে তীব্র নিন্দা জ্ঞাপন করা জয়। আইএস এর আগে ইরাকেও ইসলামপূর্ব যুগে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করে। এইসব স্থাপনাকে মূর্তিপূজা ও পৌত্তলিকতার স্মারক বলে মনে করে তারা। ইউনেস্কো আইএসের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধের শামিল বলে নিন্দা করেছে। বিবিসি।