নিজামীর সঙ্গে দেখা করলেন তার স্ত্রী-সন্তান

 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূরা দেখা করেছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে তারা দেখান।
 
তারা হলেন- নিজামীর স্ত্রী সামসুন্নাহার নিজামী, ছেলে নাজীব মোমেন ওরফে নাজিবুর রহমান ও নাঈমুর রহমান, পুত্রবধূ ছালোয়া ও রাইয়ান।
 
কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, দুপুর ১২টার দিকে নিজামীর স্বজনরা তার সঙ্গে দেখা করেন। বেলা পৌনে একটার দিকে তারা কারা চত্বর ত্যাগ করেন।
 
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর জানুয়ারিতে আপিল আংশিক মঞ্জুর করে ফাঁসির রায়ই বহাল রাখে আপিল বিভাগ।