কলম্বিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কলম্বিয়া বিজনেস স্কুলে এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন এনরিচেতা রাভিনা নামে এক সহযোগী অধ্যাপক। সম্প্রতি ফেডারেল আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করেন তিনি। সেখানে বলা হয়, ওই অধ্যাপক তাকে পর্নোছবি দেখার প্রস্তাব দিয়েছেন এবং যৌন হয়রানি করেছেন।
 
বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কয়েকবার জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেননি। নারী হওয়ার কারণে লিঙ্গবৈষম্য ও যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। এজন্য ক্ষতিপূরণ হিসেবে ২০ মিলিয়ন ডলার দাবি করেছেন, বাংলাদেশি টাকায় যার মূল্য ১৫৬ কোটি টাকারও বেশি।
 
তিনি বলেন, ‘আমি এই অবস্থায় কখনও পড়তে চাইনি। কিন্তু আমার এছাড়া করার কিছু ছিলনা।’ ৪০ বছর বয়সী রাভিনা ২০০৮ সাল থেকেই কলম্বিয়া বিজনেস স্কুলে প্রভাষকের দায়িত্ব পালন করছেন। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে প্রতারিত হয়েছে দাবি করে তিনি বলেন, কর্তৃপক্ষেরই কঠোর ব্যবস্থা নেয়া উচিত ছিল।
 
সর্বপ্রথম ২০১৪ সালের মে মাসে রাভিনা তার অভিযোগের কথা জানান। কিন্তু তারা তাকে ব্যাপারটা এড়িয়ে যেতে বলেন। এরপরও হয়রানির শিকার হতে থাকেন তিনি। সর্বশেষ কর্তৃপক্ষ তাক ২০১৫-১৬ সালে তাকে ছুটিতে পাঠাতে চায়।
 
তবে এ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। নিউইয়র্ক টাইমস