পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রথম দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিরনইহাট ইউনিয়ন পরিষদে হেরে যাওয়া চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা করেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, দুপুর দুইটার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে হাওয়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী তাহমিদ মিল্টনের প্রায় দুই থেকে আড়াইশ জন নারী সমর্থক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে ভোট পুনর্গণরার দাবিতে বিক্ষেভ করতে থাকে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন তাদের ভোট পুনর্গণনার আশ্বাস দিলেও তারা অকথ্য ভাষায় গাল-গালি ও ইউএনও কর্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্ট করলে তারা পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য লাঠি চার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে এবং ৪ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় তিনিসহ আরো চার পুলিশ সদস্য আহত হয়েছেন।