রাজীবপুরের ৩ ইউপিতে নির্বাচনে বাধা নেই

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার তিন ইউনিয়নের স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে। এ তিন ইউনিয়নে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে কোন বাধা নেই।
 
হাইকোর্টে নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীরা লিপ টু আপিল করলে হাইকোর্টের প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার ওই রায় বাতিল করে নির্বাচনের পক্ষে রায় প্রদান করে।
 
এর আগে সীমানা সংক্রান্ত জটিলতার পৃথক তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের ২১নং বেঞ্চ গত ১৩ মার্চ রাজীবপুর উপজেলার তিন ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিল।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানান, আমরাও শুনেছি- হাইকোর্ট নির্বাচনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু অফিসিয়াল কোনো নির্দেশ এখনো পাইনি।