বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডা. এএসএম জাকির হোসেন সুমন, ডা. মামুন মোর্শেদ, ডা. বশির আহমেদ জয় প্রমুখ।
অনুষ্ঠানে মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. আবু সফি আহমেদ আমিন, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুর রহিম, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিম, সম্মানিত সিন্ডিকেট মেম্বার ডা. হারিসুল হক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডা. জামাল উদ্দিন খলিফা, চীফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম সহকারী প্রক্টর ডা. এসএম মোস্তফা জামান প্রমুখসহ শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিত্সক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, প্রাণবন্ত মানুষ ছাড়া সৃষ্টিশীল কাজ হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিএসসি চালু করার মাধ্যমে ছাত্র-শিক্ষকরা পরস্পরকে আরো ভালো করে জানতে পারবেন এবং তারা আরো কাছাকাছি আসবেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা শিক্ষা, গবেষণা, চিকিত্সাসেবা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
এদিকে মহান স্বাধীনতা দিবস-২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মহান ও গুণী শিল্পীদের এক গুরুত্বপূর্ণ সংবর্ধনা দেয়া হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের যাদেরকে সংবর্ধনা দেয়া হয় তারা হলেন— শব্দসৈনিক রেজাউল করিম চৌধুরী, শব্দসৈনিক কামাল লোহানী, শব্দসৈনিক আশরাফুল আলম, শব্দসৈনিক বুলবুল মহলানবীশ, শব্দসৈনিক আ. ম. সারফুজ্জামান, শব্দসৈনিক মো. মনোয়ার হোসেন খান, শব্দসৈনিক রথীন্দ্র নাথ রায়, শব্দসৈনিক ফকির আলমগীর, শব্দসৈনিক মাজহারুল ইসলাম, শব্দসৈনিক মাওলানা শেখ মো. উবায়দুল্লাহ, শব্দসৈনিক মঞ্জুলা দাস গুপ্তা, শব্দসৈনিক মঞ্জুশ্রী নিয়োগী, শব্দসৈনিক ডালিয়া নওশিন, শব্দসৈনিক শহীদ হাসান, শব্দসৈনিক আবু নওশের, শব্দসৈনিক এমএ মান্নান, শব্দসৈনিক তিমির নন্দী, শব্দসৈনিক আজহারুল ইসলাম, শব্দসৈনিক শীলা ভদ্র, শব্দসৈনিক আশফাকুর রহমান খান প্রমুখ। মোট ২৪ জন মহান শিল্পীকে এ সংবর্ধনা দেয়া হয়।