পাবনায় জামিন পেলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম

 
পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বশরীরে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। বৃহস্পতিবার পৌনে ১২ টায় মাহফুজ আনাম পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজিমুদ্দৌলার আদালতে স্বশরীরে হাজির হন। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
 
একই সাথে আগামী ১২ মে ২০১৬ পরবর্তী দিন ধার্য্য করেন। এ সময় বিপুল সংখ্যক আইনজীবী ও পাবনা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের পক্ষে আইনজীবি ছিলেন আব্দুল হান্নান শেলী।
 
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিমের আদালতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন।