কাউখালীতে সহিংসতা বন্ধের দাবিতে সাদা পতাকা মিছিল

কাউখালীতে নির্বাচন পরবর্তী বিভিন্ন ইউনিয়নে সহিংসতায় শতাধিক লোক আহত হওয়ায় প্রতিবাদে ও সহিংসতা বন্ধের দাবিতে শান্তির প্রতীক সাদা পতাকা হাতে মৌন মিছিল করেছে কাউখালী সদর উপজেলার বাসিন্দরা।
 
বৃহস্পতিবার বিকেলে কাউখালী সদর ইউনিয়নের আয়োজনে নব নির্বাচিত চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনের  নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে দর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম শাহাজাহান, সাবেক সভাপতি আব্দুস শহীদ, সূর্যোদয়  খেলাঘর আসরের সভাপতি কমল কৃষ্ণ  মূখার্জী, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক নজরুল ইসলাম বাবু, মনিরুজ্জামান খান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরন, মক্তিযোদ্ধা ফজলুল হক হিরন, ছাত্রলীগ সভাপতি মাফুজুর রহমান শাওন  প্রমুখ।
 
সভায় বক্তরা সরকার, বিরোধী দল এবং নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীর প্রতি শান্তি, ঐক্য ও সমঝোতার আহ্বান জানান।