ইউরোপ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

সরকার ইউরোপ ভ্রমণে ‘সম্ভাব্য ঝুঁকির’ ব্যাপারে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির সরকার। সম্প্রতি ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আগামী তিনমাসের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।
 
গত মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে হামলায় সরকারি হিসাবে মোট ৩১ জন নিহত এবং ২৬০ জন আহত হয়। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।
 
যুক্তরাষ্ট্র জানায়, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলো অহরহই ইউরোপজুড়ে হামলার পরিকল্পনা করে যাচ্ছে। খেলার স্থান, পর্যটন এলাকা, রেস্তোঁরা এবং পরিবহন তাদের হামলার লক্ষ্য হচ্ছে। এই ভ্রমণ সতর্কতা ২০১৬ সালের ২০ জুন পর্যন্ত জারি থাকবে।’
 
বিবৃতিতে বলা হয়, ‘আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকুন এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন। ধর্মীয় ছুটির দিন কিংবা উৎসব ও পালা-পার্বনের দিনগুলোতে বিশেষভাবে সতর্ক থাকুন।’