গুইমারার তিন ইউনিয়নের নির্বাচনী তফসিল বাতিল

খাগড়াছড়ি জেলার নব গঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনী তফসিল বাতিল করেছে নির্বাচন কমিশন।
 
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী খাগড়াছড়ি জেলার ৩৩টি ইউনিয়নে ২৭ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২৩ এপ্রিল ভোট গ্রহণ।
 
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. নুরুল আলম তফসিল বাতিলের এ তথ্য নিশ্চিত করে বলেন, নব গঠিত গুইমারা উপজেলায় এখনো কোন অফিস স্থাপন বা জনবল পোস্টিং দেয়া হয়নি। এছাড়া নির্বাচন কমিশন থেকে জিইও কোড হয়নি এবং ভোটার তালিকার পুর্নবিন্যাসের কাজও হয়নি। এ অবস্থায় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পূর্বের প্রশাসনিক কাঠামোর আওতায় নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনিক সমস্যার পাশাপাশি আইনী জটিলতারও সৃস্টি হতে পারে। এ সব কারণে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করা সম্ভব নয় বিধায় এ বিষয়ে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে গত ১৫ মার্চ পত্র পাঠানো হয়। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন নব গঠিত গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি, হাফছড়ি ও গুইমারা ইউনিয়নের ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করেন।