বসনিয়ায় ১৯৯২-৯৫ এর যুদ্ধের সময় গণহত্যার দায়ে ৪০ বছরের কারাদণ্ড হলো দেশটির সাবেক সার্বিয়ান নেতা রাদোভান কারাদিচের।
তার বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের ১০টিতে প্রমাণ পেয়েছে জাতিসংঘের বিচারক। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ১৯৯৫ সালের স্রেব্রেনিকার হত্যাযজ্ঞ। ৭০ বছর বয়সী কারাদিচ দেশটির সবচেয় বয়োজেষ্ঠ্য রাজনৈতিক নেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মামলাটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কারাদিচ। তিনি বলেন, এই হত্যাযজ্ঞ নির্দিষ্ট ব্যক্তি চালিয়েছে। তার নির্দেশে কোনো বাহিনী চালায় নি। দীর্ঘ ৮ বছর ধরে এই মামলা চলে। দুইটি মামলার প্রথমটিতে তাকে দোষী পাওয়া যায়নি। কিন্তু পরবর্তী মামলায় গণহত্যার দোষী সাব্যস্ত হন তিনি।
বসনিয়ার সেই হত্যাযজ্ঞে প্রায় এক লাখ মানুষ মারা যায়। যার নির্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয় সেই জেনারেল রাতকো ম্লাদিকও বিচারের অপেক্ষায় রয়েছেন।
বিবিসি