করতোয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ায় করতোয়া নদী তীরবর্তী এলাকায় অবৈধ দখলে থাকা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
 
বৃহস্পতিবার  নবাববাড়ী রোড এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।  দিনভর চলা এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার আরফাত রহমান ।
 
তিনি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে করতোয়া নদীর  দুধারে  জায়গা দখল করে সেখানে স্থাপনা গড়ে তোলে। উচ্চ আদালত স¤প্রতি এমন ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার শহরের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর  পশ্চিমপার্শ্বে রাজা বাজার, টিএমএসএস মার্কেট, নবাববাড়ী সড়কের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির এসব স্থাপনা উচ্ছেদ করে নদীর দখল করা জায়গা মুক্ত করা হয়। এর আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও পরবর্তীতে আবারো তা দখল হয়ে যায়। 
 
তিনি আরো জানান, এ উচ্ছেদকৃত জায়গায় পুনরায় স্থাপনা তৈরি করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।