ছবিতে স্টিকার যোগ করার সেবা আনছে টুইটার

নিজেদের সাইটকে নতুন নতুন ফিচারে আরও গ্রাহক উপভোগ্য বানাতে কাজ করে যাচ্ছে টুইটার। সাইটটিতে এবার নতুন এক ফিচার আসছে, যা সৃজনশীল ছবিতে যথোপযুক্ত ছবি যোগ করার সেবা দেবে। সূত্র- ইনগ্যাজেট।
 
এছাড়া অন্যান্যরা কীভাবে ছবি সম্পাদনা করছে এই ফিচার ব্যবহার করে তাও জানা যাবে। ফিচারটি নিয়ে কিছু ব্যবহারকারীর ওপর পরীক্ষা চালাচ্ছে সংশ্লিষ্টরা।
 
এ ব্যাপারে টুইটারের এক মুখপাত্র জানান, তারা সবসময় টুইটারকে জনপ্রিয় করতে সম্ভাব্য নতুন ফিচারগুলো নিয়ে গবেষণা করেন।
 
তবে কিভাবে ছবির ওপর স্টিকার যুক্ত করা যাবে এ ব্যাপারে কিছু জানায়নি টুইটার কর্তৃপক্ষ।
 
শুধু তাই নয়, স্টিকার ফিচারের কোনো সুনির্দিষ্ট নাম এখনও ঠিক করেনি সংশ্লিষ্টরা।
 
সম্ভাব্য নাম হিসেবে ‘স্ট্যাম্পট্যাগস’, ‘ট্যাপটাগস’ আর ‘স্টিকিস’- এই নামগুলোও বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।