টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

 
গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিলু (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন। 
 
র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মাসুদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী বন্দর এলাকায় র‌্যাবের টহল টিমকে লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।
 
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।