জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা নামক স্থানে পিকনিকের একটি বাস উল্টে চার শিশুসহ কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, আফরিন (৩), রশিদা (৩৫), ফিরোজা বেগম (৪৫), সারাবান তহুরা (২০), হালিমা খাতুন (৩০), মেহেরুন্নেছা (৪০), সুমন (১১), আলমগীর হোসেন (২২), জাহানারা বেগম (৩২), আফজাল হোসেন (৩০), রিপন (১১),রুপালী বেগম (২৩), নূর জাহান (৩৪), মামুনুর রশিদ (৩২), মোজাফ্ফর (৩০), নুশরাত আলী (৫০), গোলাম মস্তোফা (৫০), আনোয়ারা বেগম (৫০), রুপা বেগম (৩৫), কমেলা (৬০), মুর্শিদা বেগম (৩৫), দুলাল (৩৫) আশা আকতার (১৪) , স্বাধীন (৫) ও আব্দুর রাজ্জাক (৩৪)। আহতরা বর্তমানে আশংকামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।