ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁইয়াকে (৩৮) শুক্রবার দুপুরে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন উপজেলার চরচান্দিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কায়াড্রেন লিডার শাফায়ত জামিল ফাহিম জানান, খুরশিদ হত্যা, নাশকতা, ডাকাতি ও অস্ত্র ব্যবসাসহ সোনাগাজী থানার নয় মামলার আসামি।