২৬ মার্চে জন্মেছিলাম বলে বাবা-মা প্রথমে ‘মুক্তি’ নামটি রাখতে চেয়েছিলেন

 
 
গত ২৪ ফেব্রুয়ারি কলকাতা থেকে বেরিয়ে এসেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। কিন্তু কলকাতা থেকে আসার পর গতকাল পর্যন্ত নতুন কোন নাটকে অভিনয় করেননি তিনি। এর কারণ হিসেবে দুটো বিষয় তুলে ধরেছেন।
 
একটি হলো মৌলিক গল্পের ভালো স্ক্রিপ্ট তার হাতে আসেনি অন্যটি সংসার, সন্তান নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। যে কারণে গত একমাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে মৌটুসী জানান দু'তিনদিনের মধ্যেই তিনি নতুন নাটকে অভিনয়ে ফিরবেন। এদিকে আজ স্বাধীনতা দিবস-এ মৌটুসীর জন্মদিন। জন্মদিনে ঘর থেকে বের হবার কোন পরিকল্পনা নেই তার। তবে সন্ধ্যার পর তার একমাত্র সন্তান আরিয়াকে সঙ্গে নিয়ে সিনেমা দেখার পরিকল্পনা আছে।
 
এমন মহান দিবসে নিজের জন্মদিনের অভিজ্ঞতা প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘মিশ্র অনুভূতি। অবশ্যই আমার জন্মদিনের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় দিবস। তবে ২৬ মার্চে জন্মেছিলাম বলে বাবা মা আমার নাম ‘মুক্তি’ রাখতে চেয়েছিলেন।
এদিকে গতকাল থেকে পঞ্চম সপ্তাহ বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে মৌটুসী অভিনীত মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি।
 
IMG0
মৌটুসী বলেন, ‘আমাকে যারা চলচ্চিত্রটি দেখার পর অভিনন্দন জানিয়েছেন, আমার অভিনয়ে মুগ্ধ হয়েছেন তারাই আমাকে বলেছেন তোমার নিরু চরিত্রটি আরো একটু দেখার ইচ্ছে ছিলো। কিন্তু এখানে আমার কিছু বলার ছিলোনা। কারণ এটিতো আর আমার হাতে ছিলোনা। তবে আমি আমার কাজ নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। আজ আমার জন্মদিন, সবার কাছে আশীর্বাদ চাই।’