ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা প্রানী সম্পদ গবেষণার সামনে থেকে শনিবার দুপুরের অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, ‘অজ্ঞাত যুবককে হাত-পা ও মুখ বেঁধে মেরে সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। লাশটি ২/১ দিন আগেই ফেলে রেখে যাওয়া হয়। লাশের মুখের অংশ পচন ধরায় চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। সকালে স্থানীয় জনতা জমিতে কাজ করতে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে মর্গে পাঠাই। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: বিয়ের ফুল মসজিদে দিয়ে নিহতদের স্মরণ দম্পতির
ইত্তেফাক/কেকে