বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা শুক্রবার দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে প্রাইভেট কারসহ ১৫১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রাইভেট কার চালক রেজাউল ইসলাম (৩১) কে আটক করেছে। আটক রেজাউল ইসলাম হাকিমপুর উপজেলার বৈগ্রামের ইসারুদ্দিনের ছেলে।
বিজিবি বাসুদেবপুর বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজ উদ্দিন বলেন, ঢাকা-মেট্রো-খ-১১-৫১৬৩ নম্বরের প্রাইভেট কারটি বিরামপুরের কাটলা থেকে হাকিমপুরের সাতকুঁড়ি আসার পথে নয়ানগর নামক স্থানে কারটি আটক করা হয়। পরে কারটি তল্লাশী চালিয়ে ১৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে চালককে আটকসহ উদ্ধার হওয়া ফেন্সিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।