টসে জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার নাগপুরে টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি।
 
সেমিফাইনালে যেতে দুই দলেরই প্রয়োজন জয়। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে গেইলের সেঞ্চুরির পরও হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
 
দক্ষিণ আফ্রিকা তাই নিশ্চিতভাবেই চাইবে ইতিহাসের পুনরাবৃত্তি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য নতুন ইতিহাস জয়।