শেরপুরে উপজেলার শালচুড়া এলাকা থেকে ৬ বোতল ভারতীয় মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ । শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার হলদী গ্রামের আ. বারেকের ছেলে শাহ আলম(২৬) ও আবু তাহেরের ছেলে আলাল উদ্দিন(২৪)।
জানা গেছে, ঘটনার দিন বিকালে ওই ২যুবক ভারত থেকে আমদানীকৃত ব্লো ব্যান্ডের অফিসার চয়েজ হুইস্কি ৬ বোতল মদ গ্যাস চালিত অটো যোগে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও অটোসহ ওই ২যুবককে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।