ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১২৩ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ডি কক ৪৭ ও উসির ২৮ রানের উপর ভর করে ১২২ রান করে প্রোটিয়াসরা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস গেইল, অ্যান্ড্রু রাসেল ও ডোয়াইন ব্রাভো। শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় প্রোটিয়ারা। দলীয় এক রানেই তারা হারায় নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলাকে। ১৩ রানে হারায় ডুপ্লেসিসকে, আঘাত হানেন অ্যান্ড্রু রাসেল। দলের রানের খাতায় আরও ৭ রান যোগ হতেই বিদায় নেন রুশো। এবার আঘাত আনেন ক্রিস গেইল।
এরপর ব্রাভো গেইলের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১২২ রানে গিয়ে থাকে তাদের রানের চাকা।