চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দার পুকুর পাড় এলাকায় মাইক্রোবাসের চাপায় দুই কিশোর মারা গেছে। শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে।
চান্দগাঁও থানার ওসি মো. শাহজাহান কবির জানিয়েছেন, নিহত দুজনই ছিন্নমূল বলে পুলিশ জানিয়েছে। একজনের নাম মো. মান্নান (১৬)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। অন্যজনের (১৫) পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা কবির বলেন, ‘রাত দুইটার দিকে কক্সবাজার থেকে নগরীর দিকে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। তারপর মাইক্রোবাসটি সড়কের পাশের একটি ডাস্টবিনে ঢুকে পড়ে। ওই সময় ডাস্টবিনে কাগজ কুড়াচ্ছিলেন ওই দুই কিশোর। তারা ঘটনাস্থলেই মারা যান।’